সিলেট | |
প্রকাশিত: 12:45 PM, September 16, 2023
প্রতিনিধি, শ্রীমঙ্গল:
শুক্রবার রাতে পূর্ব শত্রতার জেরে হবিগঞ্জ সড়ক সংলগ্ন আরামবাগ আবাসিক এলাকায় ২০-২৫ জনের একদল যুবক লঠিসোটা নিয়ে অর্তকিত হামলা করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো হরিজন পল্লিতে।
এ সময় তাদের হামলায় দুইজন মহিলা ও একজন পুরুষ আহত হন। এ ঘটনায় রাতেই শ্রীমঙ্গল থানায় মামলা হলে রফিক নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, এক সপ্তাহ আগে আরামবাগ এলাকার জয় রবিদাশ ও পশ্চিম ভাড়াউড়া এলাকার শফিক মিয়ার মধ্যে বাক্ বিতণ্ডা হয়। এ ঘটনার পর বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় ইউপি সদস্য মানিক মিয়া দায়িত্ব নেন। কিন্তু বিষয়টি শেষ করার আগেই শফিক দলবল নিয়ে এসে তাদের বাড়িতে হামলা করে। এ ঘটনায় শফিকের ভাই রফিককে আটক করা হয়েছে। বাকীদের আটক করতে মাঠে পুলিশ কাজ করছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি