সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 1:20 PM, April 13, 2021

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রভাতবেলা ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

 

মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এই ভাষণ দেবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওগুলোও প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচার করবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ