সিলেট | |
প্রকাশিত: 5:11 PM, March 27, 2020
প্রভাতবেলা ডেস্ক:
করোনাভাইরাসের সংক্রমণের কারণে দেশের সব নিট পোষাক কারখানা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
শুক্রবার (২৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন সংগঠনটির সভাপতি সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী রফতামুখী শিল্পকে করোনা আক্রান্ত অর্থনৈতিক মন্দা থেকে রক্ষার জন্য বিশাল প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা এই শিল্পখাতের জন্য প্রদান করেছেন।
এমন প্রেক্ষাপটে আমাদের কারণে কোনো শ্রমিকের যেন কোনো ক্ষতি না হয়, সেজন্য কোনোভাবেই আতঙ্কিত না হয়ে, দেশ ও দেশের মানুষকে বাঁচানোর জন্য সরকারের সিদ্ধান্তের সাথে সাদৃশ্য রেখে বিকেএমইএ’র সদস্যভুক্ত সব নিট পোশাক কারখানা ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার বিশেষ নির্দেশনা জারি করা হলো।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি