সিলেট | |
প্রকাশিত: 11:34 PM, April 30, 2018
প্রভাতবেলা প্রতিবেদকঃ রাজধানীর মিরপুর সরকারি বাংলা কলেজের পাশের একটি ভবন থেকে মা ও দুই মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত ৮টার দিকে দারুস সালাম থানা এলাকার ওই সরকারি কোয়ার্টারের চারতলা থেকে নিহত মা ও মেয়েদের লাশ উদ্ধার করা হয়।
নিহত মায়ের নাম জেসমিন আক্তার (৩৫)। দুই মেয়ের নাম হাসিবা তাহসিন হিমি (৯) ও আদিবা তাহসিন হানি (৫)। নিহত জেসমিন কৃষি সম্প্রসারণ অধিদফতরের কোষাধ্যক্ষ। তার স্বামী হাসিবুল হাসান জাতীয় সংসদে চাকরি করেন।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
সেলিমুজ্জামান জানান, সরকারি বাংলা কলেজ সংলগ্ন টোলারবাগ এলাকার সি-টাইপ স্টাফ কোয়ার্টারের একটি ভবনে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গেছেন। এক নারী ও তার সন্তানদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, বাসার দরজা ভেঙে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি