সরকারি বই বিক্রির দায়ে প্রধান শিক্ষক বহিষ্কার

প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৪

সরকারি বই বিক্রির দায়ে প্রধান শিক্ষক বহিষ্কার
প্রভাতবেলা ডেস্ক: ময়মনসিংহের নান্দাইলে সরকারি বই বিক্রির অপরাধে আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় তার বিরুদ্ধে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নির্দেশে ম্যানেজিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াসের খান চৌধুরী।

 

গত বছরের ২৮ সেপ্টেম্বর আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ ও সহকারী শিক্ষক মাওলানা নাজিম উদ্দিনের যোগসাজশে বিদ্যালয়ের ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির প্রায় পাঁচ হাজার সরকারি বই বিক্রির সময় একটি পিকআপসহ আটক করেন স্থানীয়রা।

 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আটক পিকআপসহ বই উপজেলায় নিয়ে যান। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বই বিক্রির বিষয়ে কমিটি গঠনের মাধ্যমে তদন্ত করেন।

আরও পড়ুন  জামালপুরে আগুনে স্ত্রীর মৃত্যু

গত ৪ জানুয়ারি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বই বিক্রির বিষয়টি কর্মকর্তাদের তদন্তে সত্য ও অপরাধ বলে প্রমাণিত করে ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি প্রেরণ করে।

 

বুধবার ম্যানেজিং কমিটির সভায় প্রধান শিক্ষক হারুন অর রশিদকে সভায় সবার সম্মতিক্রমে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ বলেন, ম্যানেজিং কমিটি আমাকে বহিষ্কার করেছেন। এ বিষয়ে আমার কিছু বলার নেই। তারা যা ভালো মনে করেছেন তাই করেছে।

 

আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইয়াসের খান চৌধুরী মোবাইল ফোনে বলেন, বিদ্যালয় থেকে সরকারি বই কেজি দামে বিক্রির বিষয়টি সরকারের কর্মকর্তাদের তদন্তে সত্য ও অপরাধ বলে প্রমাণিত হয়েছে মর্মে জেলা প্রশাসক আমাকে চিঠি দিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। স্কুলের ম্যানেজিং কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে বিধি মোতাবেক তাকে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন  রোহিঙ্গা ক্যাম্পে দু'পক্ষের সংঘর্ষ, নিহত ২

 

নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম জানান, প্রধান শিক্ষককে বহিষ্কারের খবর শুনেছি। তবে আমাদের কাছে কোনো চিঠি এসে পৌঁছায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ