সিলেট ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
সাতক্ষীরার আশাশুনিতে বেড়িবাঁধ মেরামতের কাজে যাওয়ার সময় ভাটার টানে ঘোলের মুখে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ট্রলারটিতে থাকা ১২ শ্রমিকের মধ্যে নয়জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনো তিনজন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৬টায় উপজেলার প্রতাপ নগরের কুড়িকাউনিয়ায় এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- বাবুর আলী, শফিকুল, আজিজ। এছাড়া ট্রলার ডুবির ঘটনায় আহত একজনকে জায়গির মহল হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই আশাশুনির শ্রীউলা এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা আলফাজ হোসেন জানান, বাঁধের কাজে যাওয়ার জন্য খাল পার হওয়ার সময় স্রোতের তোড়ে ট্রলারটি ডুবে যায়। এখনো তিনজন নিখোঁজ রয়েছে। ভাটার সময় হওয়ায় নিখোঁজরা মূল নদীর দিকে ভেসে গেছে।
ট্রলার চালক নুর ইসলাম জানান, ১২ জন শ্রমিক নিয়ে পার হওয়ার সময় ঘোলের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়। দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো তিনজন নিখোঁজ আছে। ট্রলারটি নদীতে পাতা জালে আটকা পড়ায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী জানান, নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় আম্ফানে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে কুড়িকাউনিয়ায় বিশালাকৃতির খাল তৈরি হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি