সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মে ৩০, ২০২০
সংবাদদাতা,যশোর: যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের (পশ্চিম) নায়েবে আমীর মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদৎ হুসাইন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর।
শনিবার (৩০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে যশোর শহরের শংকরপুর মেডিক্যাল কলেজ এলাকার একটি বেসরকারি ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন। স্ত্রী-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
শনিবার দুপুরে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে যশোরের একটি ক্লিনিকে নেন। পরে চিকিৎসকরা জানান, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
করোনা ভাইরাস স্বাস্থ্যবিধি মেনে জানাজায় শরিক হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত।
মুহাদ্দিস আবু সাঈদ সারাজীবন জামায়াতের রাজনীতির পাশাপাশি চৌগাছা উপজেলার পদ্মবিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন। ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলামকে পরাজিত করে নির্বাচিত হয়েছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি