সিলেট | |
প্রকাশিত: 2:16 AM, July 13, 2021
সাবেক ছাত্রনেতা রেজাউলকে দিরাই থানায় হস্তান্তর।
রেজাউলকে দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ থানা সীমানা থেকে দিরাই থানা পুলিশ র্যাবের নিকট থেকে রেজাউলকে সমজে নেয়। রাত পৌনে ২টার সময় রেজাউলকে নিয়ে দিরাই থানায় পৌছে পুলিশ। জানান স্থানীয় সাংবাদিক জিয়াউর রহমান লিটন।
ইবনে সিনা হাসপাতাল সিলেট- এর এসিসট্যান্ট ম্যানেজার সাবেক ছাত্রনেতা রেজাউল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় ইবনে সিনা হাসপাতালের ডায়াগনস্টিক শাখা রিকাবীবাজার থেকে রেজাউলকে র্যাব একটি দল গ্রেফতার করে নিয়ে যায়। ♦ প্রভাতবেলা প্রতিবেদক♦
প্রায় সাড়ে ৩ ঘন্টা সিলেট র্যাব সদর দপ্তরে রাখার পর তাকে নিয়ে দিরাই থানার উদ্যেশে রওয়ানা দেয় র্যাব এর একটি দল।
রেজাউল ইসলামের বিরুদ্ধে ৪টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সুনামগঞ্জের দিরাই থানার একটি পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়। রাত ১১টায় তাকে দিরাই থানায় সোপর্দ করার লক্ষ্যে রওয়ানা দেয় র্যাব। রাত পৌনে ১টার দিকে দক্ষিণ সুনামগঞ্জ থেকে র্যাবের কাছ থেকে রেজাউলকে গ্রহণ করে দিরাই থানা পুলিশ।
রেজাউল ইসলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এন্থ্রপলজিতে মাস্টার্স পাশ করেন। তিনি ছাত্রাবস্থায় ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি