সিলেট | |
প্রকাশিত: 3:49 PM, March 11, 2020
প্রভাতবেলা ডেস্ক:
রংপুরের সাবেক সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি রহিম উদ্দিন ভরসা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
বুধবার (১১ মার্চ) বেলা ১টা ২০ মিনিটে বার্ধক্যজনিত কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।
রহিম উদ্দিন ভরসার ছেলে কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
রহিম উদ্দিন ভরসা রংপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি স্থানীয় দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন। জিয়াউর রহমানের শাসনামলে তিনি বিএনপিতে যোগ দেন। তিনি বিলুপ্ত রংপুর-১০ (বর্তমান রংপুর-৪) আসন থেকে ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ও ২০০৮ সালের নবম জাতীয় নির্বাচনে রংপুর-৪ আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করে পরাজিত হন তিনি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি