সিলেট | |
প্রকাশিত: 1:21 PM, March 10, 2020
অর্থনীতি ডেস্ক:
করোনার জন্য বিশ্বজুড়ে পুঁজিবাজারে দরপতনের যে প্রভাব দেখা দিয়েছে তা ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো চিটাগং স্টক একচেঞ্জেও (সিএসই) পড়েছে। গতকাল সিএসইতে সিএসসিএক্স মূল্যসূচক ৪৬৬ দশমিক ৮৮ পয়েন্ট বা ৫ দশমিক ৮৮ শতাংশ কমে ৭ হাজার ৪৭০ দশমিক ৬৭ পয়েন্টে, সার্বিক সূচক সিএএসপিআই ৭৬৯ দশমিক ৩২ পয়েন্ট বা ৫ দশমিক ৮৭ শতাংশ কমে ১২ হাজার ৩২৮ পয়েন্টে অবস্থান করে।
সোমবার (৯ মার্চ) সিএসইতে ৭০ কোটি ৩১ লাখ আট হাজার ৫৩ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়, যা আগের কার্যদিবসে ২০ কোটি আট লাখ ৮৫ হাজার ৮৬৩ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট ছিল। এ হিসাবে ৫০ কোটি ২২ লাখ টাকার লেনদেন বেড়েছে। এ দিন লেনদেনকৃত ২৫৬ কোম্পানির মধ্যে ৪টির দর বেড়েছে, ২৪৮টির দর কমেছে এবং ৪টির দর অপরিবর্তিত ছিল।
গতকাল বিএটিবিসি লেনদেনের শীর্ষে অবস্থান করে। ৫১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয় কোম্পানিটির। এরপরের অবস্থানগুলোতে থাকা বেক্সিমকোর ১ কোটি ৫৭ লাখ টাকা, লাফার্জহোলসিম বাংলাদেশের ৯৪ লাখ, এসএস স্টিলের ৫৪ লাখ, এসএস স্টিলের ৫৪ লাখ, স্কয়ার ফার্মার ৫২ লাখ, ভিএফএস থ্রেডের ৪০ লাখ, সেন্ট্রাল ফার্মার ৩৯ লাখ, খুলনা পাওয়ারের ৩৮ লাখ, এডিএন টেলিকমের ৩৬ লাখ এবং খুলনা প্রিন্টিং ও প্যাকেজিংয়ের ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি