সিকৃবি পরিদর্শনে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিদল

প্রকাশিত: 7:24 PM, August 25, 2021

সিকৃবি পরিদর্শনে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিদল

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে করেছেন ভারতীয় হাইকমিশনের একটি প্রতিনিধিদল। প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন ভারতীয় হাইকমিশনের সহকারী হাইকমিশনার শ্রী নীরজ জওসওয়াল।

 

 

প্রতিনিধি দলটিকে ক্যাম্পাসে সংবর্ধনা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোঃমতিয়ার রহমান হাওলাদার। এসময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, শিক্ষকসমিতি ও গণতান্ত্রিক শিক্ষক পরিষদের নেতাবৃন্দ, পরিচালক (ছাত্রপরামর্শ ও নির্দেশনা), প্রক্টরিয়াল বডি এবংপ্রভোস্ট কাউন্সিলসহ উচ্চপদস্থ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

 

জনসংযোগ ও প্রকাশনা দপ্তরজানায়, বুধবার (২৫ আগস্ট) বেলা ১২টায় ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে ভারতীয় হাইকমিশনের সাথে সিকৃবি কর্তৃপক্ষেরএকটি শুভেচ্ছা বিনিময় সভাঅনুষ্ঠিতহয়েছে। ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোঃমতিয়ার রহমান হাওলাদার  সভাপতিত্ব করেন।

 

হাইকমিশনেরএইচওসি শ্রী টি.জি. রমেশ ও শ্রীএন.কে. গঙ্গোপাধ্যায় সে সভায়উপস্থিত ছিলেন। সহকারী হাইকমিশনার নীরজ জওসওয়াল বলেছেন, উচ্চতর শিক্ষায় ভারত সব সময় বাংলাদেশকে সহযোগিতা করে আসছে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও যুগ্ম গবেষণারদ্বার উন্মোক্ত হলো।

আরও পড়ুন  ধর্ষণ বন্ধে ‘ব্যাপক ব্যবস্থা’ নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

 

 

তিনি আরো বলেন, কৃষিতে বাংলাদেশের উন্নতি চোখে পড়ার মতো। আলোচনা সভা শেষে ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মতিয়ার ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিদলকে সমগ্র ক্যাম্পাস ঘুরিয়ে দেখান। এসময় প্রতিনিধি দলকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উৎপাদিত কিছু জারা লেবু ও বারমাসি শিম উপহার দেয়া হয়। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ