সিলেট | |
প্রকাশিত: 12:27 PM, February 19, 2020
প্রভাতবেলা ডেস্ক:
সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সংস্কার নিয়ে এক অধিবেশন শেষে এ কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষনান টেলিফোন করে জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত সিঙ্গাপুরে পাঁচ বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তারা এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। তবে আক্রান্ত এই বাংলাদেশি নাগরিকের ওষুধে কোনো কাজ করছে না।
তিনি জানান, আশঙ্কাজনক অবস্থায় থাকা এ বাংলাদেশি নাগরিকের বয়স ৩৯ বছর। তবে তার নাম এখনই প্রকাশ করা হচ্ছে না।
ড. মোমেন বলেন, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আক্রান্ত বাংলাদেশিদের সবসময় তারা খোঁজ রাখছেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি