সিলেট ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২০
সিলেট ও ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। প্রভাতবেলা ডেস্ক।
সিলেট শিক্ষা বোর্ডের নয়া চেয়ারম্যান হয়েছেন সরকারি তিতুমীর কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক ড. রমা বিজয় সরকার। আর ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। অপর আদেশে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হককে বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়।
বুধবার (২৫ নভেম্বর) আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আলাদা আদেশে বলা হয়েছে, নিজ বেতনক্রম অনুযায়ী তারা বেতন-ভাতা গ্রহণ এবং পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়িভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়িভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা দেবেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি