সিলেট জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩

সিলেট জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

প্রভাতবেলা ডেস্ক:

সিলেট জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে ।

 

৩০ আগস্ট সকালে অনুষ্টিত কিট প্যারেডে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মাহফুজা আক্তার শিমুল সু-সজ্জিত মঞ্চ থেকে অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।

 

কিট প্যারেড পরিদর্শনকালে তিনি চাহিদা অনুযায়ী পুলিশ অফিসার ও ফোর্সদের পোশাক পরিচ্ছদ ও অন্যান্য মালামাল ঠিকমত পাচ্ছে কিনা সে ব্যাপারে খোঁজখবর নেন। পুলিশ অফিসার ও ফোর্সের প্রাপ্যতা অনুযায়ী নতুন মালামাল সমূহ সরবরাহ করে সঠিকভাবে কিট বহি রক্ষণাবেক্ষন করার জন্য আরআই পুলিশ লাইন্স, সিলেট ও ওসি সি-স্টোর-কে নির্দেশনা প্রদান করেন।

 

প্যারেড পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করে জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ