সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার বলেছেন, কথিত দুর্নীতি কিংবা কোন অপরাধ নয় বরং জনপ্রিয়তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একমাত্র অপরাধ। গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা ও দেশকে একটি করদ রাজ্যে পরিনত করতেই গণতন্ত্রের মা কে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে কারাগারে আটকে রাখা হয়েছে।
দেশে প্রতিদিনই হাজার হাজার কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার হচ্ছে। কিন্তু দলীয় লোক থাকায় এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা। মাত্র দুই কোটি টাকা দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রীকে সাজা দেয়া হয়েছে। অথচ সেখানে কোন দুর্নীতি হয়নি বরং দুই কোটি বেড়ে ৪ কোটি টাকা হয়েছে। কারান্তরীণ দেশনেত্রী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধিন আছেন। জামিন তাঁর আইনী ও মৌলিক অধিকার। প্রতিদিনই বিভিন্ন আলোচিত মামলার আসামীরা থেকে শুরু করে ফাসির আসামীরা পর্যন্ত জামিনে মুক্তি পাচ্ছে। কিন্তু ফ্যাসিস্ট সরকার আইন ও মানবাধিকারের প্রতি বুদ্ধাঙ্গুলি দেখিয়ে তাঁকে জামিন দিচ্ছেনা। দেশনেত্রীর মুক্তি নিয়ে আর কোন টালবাহানা মেনে নেয়া হবেনা। আইন ও মানবাধিকারের প্রতি ন্যুনতম শ্রদ্ধাবোধ থাকলে অবিলম্বে দেশনেত্রীকে মুক্তি দিন। অন্যথায় রাজপথের কঠোর আন্দোলনেই দেশনেত্রীর মুক্ত করা হবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাবরণের দুই বছর পূর্ণ হওয়ায় ও নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেট জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে জিন্দাবাজারস্থ সিটি পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। মিছিলে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিলে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা আহবায়ক কমিটির ১ম সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ, আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী ও আবুল কাশেম, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক একেএম তারেক কালাম, মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুস মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম প্রমুখ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি