সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট নগরী থেকে ৬১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
আটককৃত ওই মাদক ব্যবসায়ীর নাম সুমন দাস (২২)।সে এয়ারপোর্ট থানার বাদাম বাগিচার চৌকিদিঘী এলাকার মৃত ময়না দাসের ছেলে।
গতকাল বুধবার (১৮ আগষ্ট) সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, ব্যাটালিয়ন সদর (সদর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল মেজর মাহফুজুর রহমান এবং এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপি-সিলেট এর কোতয়ালী থানাধীন কাস্টঘর এলাকার গাজী বোরহান উদ্দিন মার্কেট এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় ৬১৫ পিস ইয়াবা ও ১ পুরিয়া গাঁজাসহ তাকে আটক করা হয়।
আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ও ১৯(ক) ধারায় মামলা দায়ের পূর্বক আটককৃত আসামী ও জব্দকৃত আলামত সমূহ এসএমপি-সিলেট এর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি