সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে ১২১৪

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০

সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে ১২১৪

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনের সংখ্যা বেড়ে ১২১৪ জনে দাঁড়িয়েছে। করোনা ভাইরাস ঠেকাতে সতর্কতা হিসেবে এ বিভাগে সন্দেহভাজন এক হাজার ২১৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে।

সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে ৩৩২ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তন্মধ্যে সিলেট জেলায় ১০৪ জন, সুনামগঞ্জে ৪৮ জন, মৌলভীবাজারে ১০১ জন এবং হবিগঞ্জে ৭৯ জন কোয়ারেন্টিনে আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি জানান, সিলেট বিভাগের সিলেট জেলায় ৬৮২ জন, সুনামগঞ্জ জেলায় ৯১ জন, মৌলভীবাজার জেলায় ৩১৭ জন এবং হবিগঞ্জে ১২৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এসব ব্যক্তিদের সিংহভাগই প্রবাসী। বাকিরা তাদের পরিবারের সদস্য।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয় গত ১০ মার্চ থেকে কোয়ারেন্টিনের হিসাব রাখছে। যারা বিদেশ থেকে আসছেন, তাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। তবে বিদেশফেরত ব্যক্তিরা কোয়ারেন্টিনে থাকছেন না বলেও অভিযোগ আছে। এরকম কয়েকজন ব্যক্তিকে ইতোমধ্যে জরিমানাও করা হয়েছে।

আরও পড়ুন  সিকৃবিতে ৩টি গবেষণাগার উদ্বোধন

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ