সিলেটে তরুণীসহ গ্রেপ্তার ৩, ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

সিলেটে তরুণীসহ গ্রেপ্তার ৩, ইয়াবা উদ্ধার

প্রভাতবেলা ডেস্ক:

সিলেটের কুমারগাঁও এলাকা থেকে এক তরুণীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল শনিবার (৫ ডিসেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়। ওইদিন তাদেরকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, জকিগঞ্জের ২নং বীরশ্রী ইউনিয়নের আব্দুস সালামের ছেলে কাওছার আহমদ (২৯), মৌলভীবাজার জেলার রাজনগর থানার টেংরা বাজার ইউনিয়নের একামধু গ্রামের নুরুজ্জামানের ছেলে উজ্জল আহমদ (২৬),মুন্সিগঞ্জের সদর থানার মুক্তারপুর (পূর্বশীল মন্দির) গ্রামের মৃত উর্পল দাশের মেয়ে পিচ্চি সনি (২৩)।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্লাহ তাহের বলেন, পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯ হাজার ৬ শত টাকা।

সর্বশেষ সংবাদ