সিলেট | |
প্রকাশিত: 2:19 PM, December 2, 2023
সিলেটে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই পুলিশসহ ৩ জন আহত হয়েছেন।
শনিবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আলমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য গোলাপগঞ্জ থানায় কর্মরত।
আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই কামাল আহমদ ও এএসআই সালাউদ্দিন। অপর আহতের নাম রিয়াজ উদ্দীন।
জানা গেছে, দুই পুলিশ সদস্য মোটর সাইকেলযোগে তাদের কর্মস্থল গোলাপগঞ্জ থানায় যাচ্ছিলেন। আলমপুর নামক স্থানে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটর সাইকেলের ৩ আরোহী আহত হন।
আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি