সিলেট ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, মে ১৩, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটে পৃথক অভিযান চালিয়ে প্রসিদ্ধ ভোগ্যপণ্য প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান ফিজা এন্ড কোঃ এবং ফুলকলিসহ ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র্যাব-৯ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১২ মে) দুপুরে এমএমপির কোতয়ালী থানা এলাকায় র্যাব-৯ এর এএসপি নাহিদ হাসান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তাদের সমন্বিত অভিযানে নিম্ন মানের পণ্য, অপরিচ্ছন্ন পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদোউত্তীর্ণ তারিখ না থাকায় ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এর মধ্যে জনতাস্টোরকে ৫ হাজার, ফিজা এন্ড কোং-কে ৫ হাজার এবং ফুলকলিকে ৪ হাজারসহ মোট ১৪ হাজার টানা জরিমানা করে ভেজাল খাদ্যদ্রব্য জব্দের পর তা ধ্বংস করা হয়।
এর আগের দিন রোববার অপর অভিযানে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ভেজাল বিরোধী অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করে র্যাব-৯ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি