সিলেটে বর্ষবরণ

প্রকাশিত: ৩:৫৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২২

সিলেটে বর্ষবরণ

প্রভাতবেলা ডেস্ক: করোনার প্রভাব কাটিয়ে দুই বছর পর সিলেট মাতল বর্ষবরণের আনন্দে। বর্ষবরণের দিনে বৃষ্টি বাগড়া দিলেও উৎসবের আবহ ছিলো। অন্যদিকে পবিত্র রমজান উপলক্ষে বর্ষবরণের অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় সিলেট জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি সিলেট নগরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামের মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন সিলেটের বিভাগীয় কমিশনার মুহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল খালিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

শোভাযাত্রা শেষে কবি নজরুল অডিটরিয়ামের মুক্তমঞ্চে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বাউল গান, কাঠি ও ঝুমুর নৃত্য, মণিপুরি নৃত্য, লোকগান ও দেশের গান পরিবেশন করা হয়।

আরও পড়ুন  বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

সর্বশেষ সংবাদ