সিলেট ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট নগরীর লাক্কাতুরা চা বাগান থেকে দেশীয় তৈরি চোলাই মদসহ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
রোববার (০৫ জুলাই) ভোরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, এর উপ-অধিনায়ক মেজর মোঃ শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে সিনিয়র এএসপি নাহিদ হাসান এবং এএসপি ওবাইন সহ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসএমপির এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখি লাক্কাতুরা চা-বাগান এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় র্যাব-৯ । অভিযানে আব্দুল আলিম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ গ্রেফতার করা হয় ।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন, গ্রেফতারকৃত আব্দুল আলিম (২৫) সিলেটের পাঠানটুলঅ জাহাঙ্গীরনগর এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র । উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি