সিলেট | |
প্রকাশিত: 3:51 PM, June 27, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেট নগরীর সুবিদবাজার থেকে ৪১০ লিটার চোলাই মদসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী রঞ্জন মুদি (৩৬) কে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৬টায় সুবিদবাজারে অভিযান চালিয়ে ৪১০ লিটার দেশীয় চোলাই মদ ও ১টি মোবাইল ফোন সহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রঞ্জন মুদি তারাপুর চা বাগান এলাকার মৃত রবি মুদির পুত্র।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, এর উপ-অধিনায়ক মেজর মোঃ শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে এএসপি নাহিদ হাসান ও এএসপি ওবাইন সহ সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করে আলামতসহ আসামিকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি