সিলেট | |
প্রকাশিত: 11:01 PM, June 16, 2025
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটের দুই যুবলীগ নেতাকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা ও মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য জাকিরুল আলম জাকির।
এ ব্যাপারে জানতে চাইলে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘ঢাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে শুনেছি। তবে এখনো আমাদের কাছে হস্তান্তর করা হয়নি এবং অফিশিয়ালি কিছু জানানো হয়নি।’
আত্মগোপনে থাকা জেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা জানান, দুজনকে ঢাকার দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের মধ্যে জাকিরকে রামপুরা ও রেজাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সিলেটে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি