সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকা থেকে বিরল প্রজাতির বন্যপ্রাণী তক্ষক (টক্কা) ও ইয়াবাসহ ১ বন্যপ্রাণী পাচারকারীকে গ্রেফতার করেছেে র্যাব-৯।
শুকবার দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানাধীন লক্ষীরপাড় গ্রাম থেকে বন্যপ্রাণী তক্ষক (টক্কা) ও ইয়াবাসহ ১ মজনু মিয়া(২৯) গ্রেফতার করে র্যাব। এসময় তার কাছ থেকে বিরল প্রজাতির বন্যপ্রাণী “তক্ষক”(টক্কা) ও ৪৪ পিস উদ্ধার করা হয়।
অভিযানটি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ কোম্পানির অধিনায়ক লে.কমান্ডার ফয়সল আহমেদ ও এএসপি মো.আব্দুল্লাহ পরিচালনা করেন।
গ্রেফতারকৃত মো.মজনু মিয়া (২৯) বিশ্বম্ভরপুর থানার লক্ষীপাড়া গ্রামের মো.আব্দুল হাইর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, উদ্ধারকৃত আলামত ও আসামীকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন এবং বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ মূলে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি