সিলেট | |
প্রকাশিত: 4:45 PM, June 15, 2020
প্রতিনিধি,সুনামগঞ্জ :
সুনামগঞ্জে ১৬জন করোনা জয়ী পুলিশ সদস্যদের জেলা পুলিশ লাইনে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম।
সোমবার সকাল ১১টায় জেলা পুলিশ লাইনে ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম।
এছাড়াও প্রতিদিনই করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫৭৩জন।এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। সুনামগঞ্জ জেলার পুলিশ সদস্যের মধ্যে ৩৩জন আক্রান্ত হয়েছেন। তাদের সুনামগঞ্জ পুলিশ লাইনে নিজস্ব হাসপাতালে আইসোলেসনে রাখা হয়। নির্দিষ্ট সময় চিকিৎসাধীন থেকে ও নিয়ম মেনে চলার কারণে ১৬জন পুলিশ সদস্য পুরোপুরি সুস্থ হয়েছেন। বাকীদের অবস্থাও উন্নতির দিকে, তারা ও সুস্থ হয়ে শীঘ্রই কাজে যোগ দিতে পারবে এমন প্রত্যাশা সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম।
তিনি বলেন আমাদের পুলিশ সদস্যগণ দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন। আমি তাদের নিজস্ব আইসোলেসনে রেখে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি। আল্লাহর রহমতে ১৬জন সুস্থ হয়েছে, বাকীরা ও কয়েকদিনের মধ্যেই ইনশাললাহ সুস্থ হয়ে শীঘ্রই কাজে যোগ দিতে পারবে এমন প্রত্যাশা করি। পুলিশ সুপার আরো বলেন সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চললে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে।
সুস্থ হওয়া করোনা জয়ী এ এস আই শাহীন আহমদ বলেন আমি ও আমার সহকর্মী গণ দায়িত্ব পালন করতে গিয়ে কখন আক্রান্ত হয়েছি জানিনা। আল্লাহ অশেষ কৃপায় ও পুলিশ সুপার সহ সবার সহযোগিতা এবং দোয়ায় সুস্থ হওয়ায় শুকরিয়া জানাই। তিনি আরো বলেন করোনা আক্রান্ত হয়ে নিয়ম মেনে চললে সুস্থ হওয়া যায় ভয়ের কিছু নেই।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি