সিলেট | |
প্রকাশিত: 5:14 PM, February 5, 2020
প্রতিনিধি,সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলা ছাত্রদল ও অধীনস্থ সকল উপজেলা, পৌর ও কলেজ শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়া ও গণতন্ত্রকে মুক্ত করার চলমান আন্দোলন সংগ্রামে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ জেলা, জেলার অধীন সকল উপজেলা, পৌর ও কলেজ শাখাসমূহকে সুশৃঙ্খল ও সাংগঠনিকভাবে গড়ে তোলার অভিপ্রায়ে আগামী ৭ দিনের মধ্যে (১৩ ফেব্রুয়ারি) তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে জেলার নেতৃত্ব নির্বাচন করা হবে।
জেলার আহ্বায়ক কমিটি গঠনের ৪৫ দিনের মধ্যে জেলার অধীনস্থ সকল ইউনিট কমিটি পুনর্গঠন করা হবে।
সংবাদ বিজ্ঞপিতে আরো জানানো হয়, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সংগঠনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
জেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান উদ্দিন কমিটি বিলুপ্তির কথা নিশ্চিত করেছেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি