সুনামগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: 7:36 PM, June 14, 2020

সুনামগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

 

প্রতিনিধি, সুনামগঞ্জ :

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে খালের পানিতে ডুবে রাহিমা বেগম (৫) ও ছোট বোন মুছলিমা বেগম (৪) নামে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

নিহত দুই শিশু উপজেলার ভীমখালি ইউনিয়নের কলকতখাঁ গ্রামের আমপাড়া হাটির মোঃ সুরুজ আলীর মেয়ে।

 

স্থানীয় এলাকাবাসী জানান, রোববার দুপরে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশে জাল নিয়ে হাওরে মাছ ধরতে গিয়ে পাশে খালের মধ্য পড়ে গিয়ে এই দুই শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে পাশের বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে খাল থেকে দুটি শিশুর লাশ উদ্ধার করে স্থানীয় বাজারে নিয়ে আসলে ডাক্তার তাদের দুজনকে মৃত ঘোষনা করেন।

 

এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ