সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সন্ত্রাস, ভোট ডাকাতি ও মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
আজ রোববার (১৫ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ট্রফিক পয়েন্টে যেতে চাইলে খামারখালী পুলের সামনে আসলে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল হক, আবুল কালাম, যুগ্ম-সম্পাদক নুর হোসেন, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, বিএনপি নেতা ফুল মিয়া, মামুনুর রশিদ শান্ত, যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, দুষ্কৃতিকারীরা ঢাকায় বাসে আগুন দিয়েছে। এর মধ্যে সরকারের আঁতাত রয়েছে। আর মামলা দিচ্ছে বিএনপি নেতা-কর্মীদের নামে। সরকারের সময় ফুরিয়ে এসেছে। তারা একমাত্র পেটোয়াবাহিনী দ্বারা ক্ষমতায় টিকে আছে। দেশে আইনের শাসন নেই। একপক্ষ আরেকপক্ষকে মারছে, কোনো বিচার হচ্ছে না। দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি