সুনামগঞ্জে মাদরাসা ও এতিমখানার নামে প্রতারনা, আটক ৩

প্রকাশিত: 7:08 PM, February 16, 2021

সুনামগঞ্জে মাদরাসা ও এতিমখানার নামে প্রতারনা, আটক ৩

প্রতিনিধি, সুনামগঞ্জ:

সুনামগঞ্জ জেলা সদরের হোটেল সাকিব আবাসিকে অভিযান চালিয়ে নগদ ৬ হাজার ৬০৬ টাকা, ৬টি অ্যান্ড্রোয়েড মোবাইলসহ তিন প্রতারককে আটক করেছে পুলিশ।

তাদের বিরুদ্ধে বিভিন্ন মাদরাসা ও এতিমখানার অজুহাত দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়েছে গোয়েন্দা পুলিশ। এছাড়া এ চক্র বিভিন্ন বাসা-বাড়িতে চুরি করে আসছিল বলেও অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই প্রদীপ কুমার চক্রবর্তী ও এএসআই মো. সাইফুলের নেতৃত্বে পুলিশের একটি দল সাকিব হোটেলের ১১৩ ও ১১৪ নং রুমে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্যদের আটক করেন।

আটককৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার সিকন্দর নগর বালিপাড়া গ্রামের সালেহ রহমানের ছেলে মো. আল আমীন (২৫), একই গ্রামের আনজু মিয়ার ছেলে মো. আকিব (১৫) ও একই গ্রামের দীন ইসলামের ছেলে।

তারা গত ১১ ফেব্রুয়ারি থেকে সুনামগঞ্জ শহরের এই আবাসিক হোটেলে অবস্থান করে আসছিল বলে জানা গেছে।

আরও পড়ুন  কুলাউড়ায় অটোরিকশা-ইজিবাইক চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই প্রদীপ কুমার চক্রবর্তী তিন প্রতারককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ