সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
সাভারে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নিলা রায় (১৪) নামের দশম শ্রেণির এক ছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক বখাটে মিজানুর রহমান চৌধুরী।
রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সাভার মডেল থানাধীন পাল পাড়া মহল্লার গার্লস স্কুল রোডে এ ঘটনা ঘটে।
নিহত নিলা মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ন রায়ের মেয়ে। পরিবারের সাথে সাভার পৌর এলাকার কাজী মোকমা পাড়া একটি বাড়ীতে ভাড়া থাকতো। নিলা স্থানীয় অ্যাসেড স্কুল নামের একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলো ।
বখাটে ওই ঘাতক যুবকের নাম মিজানুর রহমান চৌধুরী। সে একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে বখাটে মিজানুর প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল নীলাকে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আজ রাত নয়টারদিকে স্থানীয় এক হাসপাতাল থেকে বাড়ী ফেরার পথে নীলা ও তার ভাই অলকের গতিরোধ করে বখাটে ওই যুবক। পরে তার ভাইকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে নীলার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মিজানুর। এ সময় স্থানীয়রা নিলাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাভার থানার পরিদর্শক (তদন্ত) জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সাথে সাভার থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে আটকের জন্য অভিযান চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি