সিলেট | |
প্রকাশিত: 1:47 PM, October 31, 2023
প্রতিনিধি, সুনামগঞ্জ:
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৯টার দিকে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে পুলিশ তাদের আটক করে।
আটককৃত নেতাকর্মীরা হলেন- সুনামগঞ্জ জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো.রাকাব উদ্দিন (৫২), বিএনপি নেতা ইকবাল হোসেন (৪৮), শামছুল হক (৪৮), সুনামগঞ্জ জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৌহিদ আহমদ চৌধুরী (৩৮), সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক ইজাজুল হক চৌধুরী (৩২), তাহিরপুর উপজেলা যুবদল নেতা সাকিব মুন খোকন (৩৮), তাহিরপুর উপজেলা ছাত্রদল আহব্বায়ক আবুল হাসান রাসেল (৩৪), বিশ্বম্ভরপুর উপজেলা যুবদলের সাবেক আহব্বায়ক মো. নজরুল ইসলাম (৪৫), কাঠইর ইউনিয়ন বিএনপি নেতা হেনু মিয়া (৫০)।
সূত্র জানায়, মঙ্গলবার সকালে জেলা যুবদল সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকতসহ বেশ কিছু নেতাকর্মী জেলা বিএনপির নেতাকর্মীরা জড়োহন। এসময় শতাধিক পুলিশ শহরের পুরাতন শহরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ঘেরাও করে রাখে। পরে আবুল মনসুর শওকতসহ ৯ জন নেতাকর্মীকে আটক করে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রাজন কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি