সিলেট ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০
প্রতিনিধি, সুনামগঞ্জ:
সদ্য প্রয়াত আরটিভি’র সুনামগঞ্জ প্রতিনিধি ও দৈনিক আজকের সুনামগঞ্জের সম্পাদক সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরী’র স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শহরেরে পৌরবিপনীস্থ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ শোকসভা অনুষ্টিত হয়।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ্।
আবেদ মাহমুদকে নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন পৌর মেয়র নাদের বখত, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কালাম, আবেদ মাহমুদ চৌধুরী’র বড় ভাই খালেদ মাহমুদ চৌধুরী, রাজনীতিবিদ আশরাফ আহমদ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মাছুম হেলাল, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সেলিম আহমদ, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি শামস শামীম প্রমুখ। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ইশতিয়াক আহমেদ রুপু ।
বক্তারা বলেন, আবেদ মাহমুদ বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে। তিনি মারা যাওয়ায় অপূরণীয় ক্ষতি হয়ে গেল সুনামগঞ্জের সাংবাদিক অঙ্গনে। তিনি সব সময় সবার সাথে হাসি মুখে কথা বলতেন। তার অনন্য গুণ ছিল জুনিয়রদের সাথে সমন্বয় করে চলাফেরা । তিনি কলেজে পড়ার সময় থেকে সাংবাদিকতা শুরু করেন। আবেদ মাহমুদ প্রায় তিরিশ বছর যাবত সুনামগঞ্জে সাংবাদিকতা করেছেন। তার এ মাঠ পর্যায়ে অভিজ্ঞতার আলোকে জুনিয়রদেরকে অনেক শিক্ষা দিতে পারতেন। কিন্তু আজ তিনি আমাদের মাঝে আর নেই।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি