সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

প্রতিনিধি, সুনামগঞ্জ: 

সুনামগঞ্জের সিলেট-সুনামগঞ্জ সড়কের হালুয়ারগাঁও এলাকায় সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে সুফিয়া বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

রোববার (৬ ডিসেম্বর) সকালে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এ নারী মারা যান। নিহত সুফিয়া বেগম জগন্নাথপুর কলকলি ইউনিয়নের কামারখাল গ্রামের ফেরদৌস মিয়ার স্ত্রী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সুফিয়া বেগমের তালতো বোন মিনারা খাতুন মারা যাওয়ায় তার মরদেহ দেখতে সকালে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুড়ারবন এলাকার উদ্দেশ্য পরিবারের আরও ৪ সদস্য নিয়ে রওনা দেন তারা। তারমধ্যে সুনামগঞ্জ সদর হালুয়ারগাও এলাকায় আসলে সিলেটগামী একটি পিকআপের সাথে সংঘর্ষ ঘটনা ঘটে।

এসময় সুফিয়া খাতুনের সাথে থাকা শাফিয়া খাতুন (৪৫), সায়েম আহমদ (১৭), ফরমালা বেগম (৭০) ও মেহেদী আহমদ ( ১২) নামে ৪ জন গুরুতর আহত হন। আহতদের প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন  শোক দিবসে ৭৫ টি পরিবারকে সিলেট ৪৮ বিজিবি'র খাদ্য সহায়তা প্রদান

নিহতের স্বামী ফেরদৌস মিয়া বলেন, আমার স্ত্রী ও পরিবারের অন্যরা তালতো বোন মারা যাওয়ার খবর পেয়ে মরদেহ শেষবারের মত দেখতে গিয়েছিলেন। পথে দুর্ঘটনায় আমার সব শেষ গেলো।

সুনামগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক শামছুল ইসলাম বলেন, সকালে একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, সেখানে একজন মহিলা মারা গিয়েছেন পিকআপ চালক এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ