সিলেট ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জুন ২০, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সুনামগঞ্জের জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট থেকে ইয়াবাসহ দু’জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।
গতকাল (১৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সুনামগঞ্জ ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আব্দুলাহ এর নেতৃত্বে জেলার তাহিরপুর থানাধীন বাদাঘাট এলাকায় অভিযান চালায় র্যাব-৯ । এসময় মোঃ রুবেল মিয়া (৩৮) ও মোঃ দুলাল মিয়া (৩৪) নামের দু’জন পেশাদার মাদক ব্যবসায়ীকে ২৭৫০ পিস ইয়াবাসহ প্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত মোঃ রুবেল মিয়া (৩৮) কুমিল্লা জেলার বুড়চং উপজেলার দনি গ্রামের জজু মিয়ার পুত্র এবং মোঃ দুলাল মিয়া (৩৪), নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার গোসপাড়া গ্রামের মোঃ মোতালেব মিয়ার পুত্র ।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন, উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায় মামলা দায়ের পূর্বক আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি