সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ গ্রেফতার ১

প্রকাশিত: 2:26 PM, March 11, 2020

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদেশী মদসহ গ্রেফতার ১

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থেকে ৪৫ বোতল বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ।

গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানা এলাকায় র‌্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের অপারেশন কমান্ডার এএসপি মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে একটি আভিযানিক দল অবৈধ মাদক উদ্ধার ও আসামী গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরের মহাকুড়া-নতুন বাজারগামী রাস্তার উপর থেকে ৪৫ বোতল বিদেশী মদ, ০১ টি মোটরসাইকেল, নগদ ১০,৫০০ টাকা ও ২ টি মোবাইলসহ মোঃ মঞ্জিল মিয়া (২২) নামের একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

 

সুনামগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক এএসপি মোঃ আনোয়ার হোসেন জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামী মোঃ মঞ্জিল মিয়া (২২), বিশ্বম্ভরপুরের উত্তর কাপনা গ্রামের মোঃ জালাল মিয়ার পুত্র । উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ