সেই ডিআইজি মিজানকে তলব

প্রকাশিত: 4:22 PM, April 25, 2018

সেই ডিআইজি মিজানকে তলব
  1. প্রভাতবেলা প্রতিবেদকঃ ডিআইজি মিজানুর রহমান অনেক ঘটনার জন্ম দিয়েছেন। নারী কেলেঙ্কারি, অস্ত্রের মুখে তুলে নিয়ে দিয়ে সুন্দরী নারীকে বিয়ে ও নির্যাতন, সাংবাদিকদের হুমকি দামকিসহ নানা অভিযোগ আছে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। নিজের ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে বিস্তর। দুর্নীতি, স্বজনপ্রীতি, অবৈধ সম্পদ অর্জন। বিশাল প্রতিপত্তির মালিক বনে গেছেন এই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা। অর্থ পাচারের মত গুরুত্বর অভিযোগও পাওয়া গেছে। অবশেষে এবার টনক নড়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। অবৈধ সম্পদ ও একাধিক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে ডিআইজি মিজানুর রহমানকে দুর্নীতি দমন কমিশনে তলব করা হয়েছে। আগামী ৩মে সকাল ৯টায় তাকে দুদক কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। আজ বুধবার দুদকের উপ-পরিচালক এক চিঠি’র মাধ্যমে ডিআইজি মিজানুর রহমানকে তলব করেন। দুদকের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

 

সর্বশেষ সংবাদ