সিলেট | |
প্রকাশিত: 3:18 PM, March 24, 2020
প্রভাতবেলা ডেস্ক:
প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় দেশের প্রতিটি বিভাগ-জেলায় স্থানীয় প্রশাসনকে সহায়তা-সমন্বয়ে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় কাজ করবে নৌবাহিনী। আর বিমানবাহিনী হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী ও জরুরি পরিবহন কাজে নিয়োজিত থাকবে।
সমন্বয় শেষে বুধবার (২৫ মার্চ) থেকে সেনাবাহিনী পুরোপুরিভাবে কাজ শুরু করবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস সংক্রমণ এবং ছড়িয়ে পড়ার ঝুঁকি বিবেচনায় সরকার দেশের সব জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সে নির্দেশনা মোতাবেক ‘Aid to Civil Power’-এর আওতায় মঙ্গলবার (২৪ মার্চ) দেশের সব বিভাগ এবং জেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণে মোতায়েনের অংশ হিসেবে স্থানীয় প্রশাসনকে সহায়তায় প্রয়োজনীয় সমন্বয় করবে সেনাবাহিনী।
বিজ্ঞপ্তি আরও জানানো হয়, পরবর্তীকালে বুধবার থেকে পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে পুরোপুরিভাবে কাজ শুরু করবে সেনাবাহিনী। এসময়ে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের তালিকা প্রস্তুত এবং বিদেশফেরতদের কোয়ারেন্টিনে থাকা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পদক্ষেপে সহায়তা ও সমন্বয় করবেন সেনা সদস্যরা। এছাড়া বিভাগ এবং জেলা পর্যায়ে প্রয়োজনে মেডিকেল সহায়তা দেবে সেনাবাহিনী।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি