সিলেট | |
প্রকাশিত: 4:56 PM, November 21, 2020
প্রভাতবেলা ডেস্ক:
ঢাকার মেরুল বাড্ডার গাড়ি ও স্বর্ণের ব্যবসায়ী মনিরুল ইসলাম ওরফে গোল্ডেন মনির দেড় হাজার কোটি টাকার মালিক বলে জানিয়েছে র্যাব।
আজ শনিবার (২১ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
তিনি বলেন, অবৈধভাবে বিদেশি মুদ্রা, অস্ত্র ও মাদক রাখার দায়ে বাড্ডা থানায় গোল্ডেন মনিরের বিরুদ্ধে তিনটি মামলা করা হবে। তিনি ২০০টি প্লটের মালিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ৩০টি প্লটের কথা স্বীকার করেছেন। তার বাসা থেকে ৬০০ ভরি স্বর্ণ জব্দ করা হয়েছে। দুটি বিলাসবহুল অনুমোদনবিহীন গাড়ি জব্দ করা হয়েছে। প্রতিটির মূল্য ৩ কোটি টাকা। আরও ৩টি গাড়ি জব্দ করা হয়েছে।
র্যাব কর্মকর্তা বলেন, গোল্ডেন মনির কাপড়ের দোকানের বিক্রয়কর্মী থেকে ভূমিদস্যু ও স্বর্ণ চোরাচালানকারী হয়ে ওঠে। তিনি রাজউক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে ভুয়া কাগজপত্র করে জমির মালিক হন। তার বিরুদ্ধে অনুসন্ধানের জন্য র্যাব থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ করা হবে।
উল্লেখ্য, শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০ থেকে স্বর্ণ ব্যবসায়ী গোল্ডেন মনিরের বাসায় অভিযান শুরু হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এছাড়া মনিরের ব্যবসা প্রতিষ্ঠানেও অভিযান চালানো হচ্ছে বলে জানা গেছে।
র্যাব জানিয়েছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোল্ডেন মনিরের বাড়িতে এই অভিযান চালানো হচ্ছে। র্যাব আরও জানিয়েছে ৬ তলা ভবনের প্রতিটি ফ্লোরেই তল্লাশি চালানো হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি