সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক ♦
সিলেটের সোবহানীঘাট থেকে ৯৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ৯ ।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সোবহানীঘাট কাঁচাবাজার এলাকায় অভিযান চালায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল । মেজর শওকাতুল মোনায়েম ও মিডিয়া অফিসার এএসপি ওবাইন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে কাঁচাবাজারস্থ বাটা শো রুমের সামনে থেকে ৯৬০পিস ইয়াবাসহ আব্দুল মানিক (৪০) ও মোঃ আতিকুর রহমান (৫২) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় ।
র্যাব ৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন, আটককৃত আব্দুল মানিক সিলেটের জকিগঞ্জ থানার উত্তর বাকরশাল গ্রামের তেরা মিয়ার পুত্র এবং মোঃ আতিকুর রহমান একই থানার পূর্ব বাকরশাল গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র ।
এ ঘটনায় র্যাব ৯ মাদক আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ দুই মাদক ব্যবসায়ীকে এসএমপি’র কোতয়ালী থানায় হস্তান্তর করেছে ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি