সিলেট | |
প্রকাশিত: 9:41 PM, February 17, 2021
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের চৌহাট্টায় অবৈধ স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গাড়ি ভাঙচুরের ঘটনায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক নেতারা।
চারদিনের মধ্যে মাইক্রোবাস ও প্রাইভেটকারের স্ট্যান্ডের জন্য জায়গা নির্ধারণ না হলে ২২ ফেব্রুয়ারি থেকে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালনের ঘোষণা দেয়া হয়।
বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ কর্মসূচি ঘোষণা দেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি ময়নুল ইসলাম।
তিনি বলেন, ২২ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত আমরা প্রশাসন ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সময় বেঁধে দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে মাইক্রোবাস ও প্রাইভেটকার স্ট্যান্ডের জন্য জায়গা নির্ধারণ করে না দেয়া হলে সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে সিলেট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি