সোমবার সিলেট যাচ্ছেন বেগম জিয়া

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৮

প্রভাতবেলা ডেস্ক: শেখ হাসিনা ও  এইচ এম এরশাদের পর এবার সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আগামী ৫ ফেব্রুয়ারি সোমবার বিএনপি চেয়ারপার্সন সড়ক পথে সিলেটে যাবেন বলে বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কবীর রিজভী প্রভাতবেলাকে জানান।
তিনি জানান, দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিলেট সফরসূচি চূড়ান্ত হয়েছে। খালেদা জিয়া সোমবার হযরত শাহজালাল(র.) ও শাহপরান(র.) এর মাজার জিয়ারত করবেন। তিনি ওই দিন সিলেটে রাতযাপন করবেন বলে জানান রিজভী আহমদ।
এদিকে, খালেদা জিয়ার সিলেট আগমনের সংবাদ পেয়ে উজ্জীবিত দলের নেতা-কর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দলের নেতা-কর্মীরা বিষয়টি ব্যাপক হারে প্রচার করছেন।
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গত ১ ফেব্রুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ সিলেট সফর করে দুই আউলিয়ার মাজার জিয়ারত করেন। তারা ওইদিন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ