সিলেট ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৩
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) আদালতের বিচারক মো: আবুল বাশার মিঞা এই রায় প্রদান করেন।
আদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত শামীম শেখকে ৭ দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে বলা হয়েছে।’
মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, ২০০৯ সালের মে মাসে আসামি শামীম শেখের সঙ্গে বিয়ে হয় পাশ্ববর্তী রুপনাই গাছপাড়া গ্রামের খুশিয়া বেগমের। বিয়ের পর শামীম শেখকে একটি অটোভ্যান কিনে দেয় খুশিয়ার পরিবার। দুই সপ্তাহ পর অটোভ্যানটি বিক্রি করে দেয় শামীম। ভ্যান বিক্রির টাকা তিনি বিভিন্নভাবে খরচ করে ফেলেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে শামীমের কথা-কাটাকাটি হয়। শামীম তার স্ত্রীকে মারপিট করে। এরপর ২০০৯ সালের ১২ জুলাই শামীম ও তাঁর পরিবারের লোকজন খুশিয়াকে শ্বাসরোধে হত্যা করে।
এ ঘটনায় নিহত খুশিয়ার ভাই গ্যাদন আকন্দ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত শামীম শেখকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি