স্বপরিবারে করোনা আক্রান্ত মিজান চৌধুরী

প্রকাশিত: 1:25 PM, April 6, 2021

স্বপরিবারে করোনা আক্রান্ত মিজান চৌধুরী

প্রতিনিধি, ছাতক:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিগত জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ-৫ ছাতক দোয়ারাবাজার আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান চৌধুরী স্বপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন।

 

গতকাল সোমবার করোনা পরীক্ষার ফলাফল হাতে আসলে তিনি এই তথ্য জানান। মিজানুর রহমান চৌধুরীর স্ত্রী ইফরাত জাহান চৌধুরী ও ছেলে মেহজিব মিজান চৌধুরীসহ তিনি সিলেটে নিজ বাসায় আসোলোসনে আছেন বলে জানান। এর আগে গত শনিবার (৩ এপ্রিল) তিনি নমুনা জমা দেন।

 

মিজানুর রহমান চৌধুরী বলেন, তার করোনা রিপোর্ট পজিটিভ আসলেও তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। পাশাপাশি তার স্ত্রী ও সন্তানও শারীরিকভাবে সুস্থ আছেন। তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

আরও পড়ুন  মেয়রের উপস্থিতিতে এলাকাবাসীর সাথে কাউন্সিলরের অশুভ আচরন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ