স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচ: সৌহার্দের এক মহা আয়োজন

প্রকাশিত: 8:38 PM, March 26, 2018

স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচ: সৌহার্দের এক মহা আয়োজন

মাঠে ময়দানে প্রতিবেদকঃ প্রতি বছরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আয়োজন করে থাকে। ব্যতিক্রম হয়নি এবারও। দেশের সাবেক ক্রিকেটারদের অংশ গ্রহনে প্রদর্শনী ক্রিকেট ম্যাচটি হয়ে উঠে মিলন মেলায়। বিসিবি’র এই আয়োজনের জন্য সাবেক ক্রিকেটাররা অধীর হয়ে অপেক্ষায় থাকেন। এক সঙ্গে একই মাঠে, একই ম্যাচে খেলার সুযোগ মিলে। ফিরে পান পুরানো দিনের স্মৃতির আমেজ। কত কথা জমা হয়ে থাকে। দেখা সাক্ষাতের মধ্য দিয়ে চলে ভাব-বিনিময়। সৌহার্দের এক মহা আয়োজন। অনেকেই পরিবার নিয়ে মাঠে আসেন। ম্যাচের আমেজ ছুঁয়ে যায় ক্ষুদে শিশু সন্তানদের হৃদয়ে। বল-ব্যাটের লড়াইটা এখানে মুখ্য নয়। স্বাধীনতা দিবস উদযাপন ও স্মরণ করাই প্রধান উদ্দেশ্য। মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি  মাঠে গড়ায় (২৬ মার্চ)  সোমবার সকালে। বিসিবি লাল দুল ও বিসিবি সবুজ দলের ব্যানারে ক্রিকেটাররা মাঠে নামেন। টি-টোয়ন্টি ফরম্যাটের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। বিসিবি আগেই জানিয়ে দেয় কোন দলে কারা খেলবেন। ঘোষিত দলে সাবেক জাতীয় দলের ক্রিকেটার আতাহার আলী খানের নাম ছিলনা। এরপরও এই খ্যাতিমান ধারাভাষ্যকারকে সম্মান দেখিয়েছে বিসিবি। সবুজ দলের অধিনায়ক করা হয়েছে তাকে। ম্যাচে টসও করেছেন। যেহেতু এই প্রদর্শনী ম্যাচ। তাই ম্যাচে তেমন প্রভাব পড়েননি। বন্ধুত্ব ভাব নিয়েই সবাই খেলেছেন।

ম্যাচে আকরাম খানের লাল দল ৬ উইকেটে পরাজিত করেছে আতাহার আলীর সবুজ দলকে। টসে জিতে বিসিবি সবুজ দল ব্যাটিংয়ে নামে। নির্ধারিত ২০ ওভারে আতাহার আলী দল তুলে নেয় ১৬৬ রান ৭ উইকেট হারিয়ে। এই রানকে সামনে রেখে বিসিবি লাল দল হান্নান সরকারের ব্যাট ছুঁয়ে আসে সেরা ৬৬ রানের ইনিংস। এছাড়া হাবিবুল বাশারের ১৩, আকরাম খানের ২১, মিনহাজুল আবেদীন নান্নু ৩১, ও খালেদ মাহমুদ সুজনের মাত্র ১৮ বলে ২৮ রানের দ্রুত গতির ইনিংসের উপর দাঁড়িয়ে ম্যাচে জয়ের দেখা পায় লাল দল। হাতে চার উইকেট অক্ষত রেখেই।

এর আগে দিনের প্রথম ইনিংসে বিসিবি সবুজ দলের হয়ে মেহরাব হোসেইন অপি ১৪, রফিকুল ইসলাম করেন ৩৪, হারুনুর রশিদ ২৭,  হাসানুজ্জামান ২২, জাহাঙ্গীর আলম ২৭ আলমগির হোসেইন ১৯ রান। লাল দলের মিডিয়াম পেস বোলার খালেদ মাহমুদ সুজন ও জাকির হাসান ৩টি করে উইকেট নেন।

বিসিবি লাল দল: হাবিবুল বাশার সুমন, নাঈমুর রহমান দুর্জয় এমপি, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাহমুদ সুজন, এনামুল হক মনি, মোহাম্মদ আলী, জাকির হাসান, তালহা জুবায়ের, ফাহিম মুনতাসির সুমিত, খালেদ
মাসুদ পাইলট, মোহাম্মদ সেলিম, হান্নান সরকার, ও মঞ্জুরুল ইসলাম।

আরও পড়ুন  পাকিস্তানের রাষ্ট্রপতির নিমন্ত্রণে টাইগারদের মধ্যাহ্ন ভোজ

বিসিবি সবুজ দল: মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ লিটন, মোহাম্মদ রফিক, হাসানুজ্জামান ঝড়ু, মুশফিকুর রহমান, মোরশেদ আলী খান, আলমগীর কবির, আনোয়ার হোসেন (মনির), শফিউদ্দিন আহমেদ বাবু, ফয়সাল হোসেন ডিকেন্স, সাইফুল্লাহ খান জেম, মিজানুর রহমান বাবুল ও ফারুক আহমেদ।

 

সর্বশেষ সংবাদ