স্বার্থান্বেষী মহল ব্যর্থ : সিলেটে সব ব্যাংক খোলা থাকবে

প্রকাশিত: 9:29 PM, April 12, 2020

স্বার্থান্বেষী মহল ব্যর্থ : সিলেটে সব ব্যাংক খোলা থাকবে

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটে আগামীকাল সোমবার সরকারী বেসরকারী সব ব্যাংক খোলা থাকবে। তবে তা সীমিত পরিসরে। সিলেটের জেলা প্রশাসন আজ রোববার বিকেলে ব্যাংকিং কার্যক্রম ‘লকডাউন’ এর আওতাবহির্ভূত মর্মে ঘোষণা দিয়েছেন। ফলশ্রুতিতে বাংলাদেশ ব্যাংক এর ‘লকডাউন’ এলাকায় ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার পরিপত্র সিলেটের ক্ষেত্রে প্রযোজ্য নয় মর্মে আরেকটি নির্দেশনা প্রদান করে আজ সন্ধ্যায়। এতে আগের ন্যায় (করোনা পরিস্থিতিকালীন) সীমিত পরিসরে সকল তফশীলি ব্যাংক খোলা রাখার কথা বলা হয়।

গত শনিবার বিকেল ৪টা থেকে সিলেট ‘লকডাউন’ ঘোষণা করা হয়। সন্ধ্যা মিলাতে না মিলাতে প্রচার হতে থাকে বেসরকারী ব্যাংক বন্ধ হয়ে যাবে। প্রশাসন বা বাংলাদেশ ব্যাংক কিংবা বেসরকারী  ব্যাংক কর্তৃপক্ষ কোন ঘোষণা দেবার আগেই তৃতীয় একটি মহল উঠে পড়ে লাগে। বেসরকারী ব্যাংক বন্ধ রাখবার নানা কৌশল প্রচার ওতদবীর চালাতে থাকে এই মহল। বিষয়টি সমাজ সচেতন মহলের দৃষ্টিগোচর হয়। সচেতনমহল নিয়মতান্ত্রিক পন্থায় বেসরকারী ব্যাংক খোলা রাখবার পক্ষে ‍যুক্তি তুলে ধরেন। জনপ্রতিনিধি ব্যবসায়ী ও কয়েকজন সাংবাদিক সোচ্চার হন শনিবার রাতেই। প্রভাতবেলা সম্পাদক কবীর সোহেল রাত ৮টা ২৩ মিনিটে ন ফেসবুক আইডিতে ব্যাংক খোলা রাখার বাস্তবতা তুলে ধরে বলেন, বেসরকারী ব্যাংক বন্ধ থাকলে ত্রাণ কাজে বিঘ্ন সৃস্টি হবে এবং সামাজিক বিপর্যয়ের আশংকা রয়েছে। তিনি রাতেই প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষ এবং ব্যাংক সংশ্লিষ্ট কয়েকজনের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন।

আরও পড়ুন  কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম

একইভাবে সাংবাদিক ও আইনজীবি তাজ উদ্দিন বিষয়টি নিয়ে রাতেই তৎপর হয়ে উঠেন। তিনিও তার আইডিতে ব্যাংক খোলা রাখার পক্ষে যুক্তি তুলে ধরেন। তাজ উদ্দিন প্রভাতবেলাকে জানান, তিনি জেলা প্রশাসককে ক্ষুদেবার্তা (SMS) পাঠিয়েছেন। একদিকে জনস্বার্থে একটি মহল ব্যাংক খোলা রাখা যায় কি না তা নিয়ে কাজ করছে অন্যদিকে আরেকটি মহল নিজস্ব স্বার্থে ব্যাংক বন্ধ রাখার তৎপরতা অব্যাহত রাখে।

সুত্রমতে, ব্যাংক বন্ধ রাখতে তৎপর মহল দুটি স্বার্থে উঠে পড়ে লাগে। প্রথমত:  ব্যাংকে কর্মরত তাদের কিছু নিকটজনকে ঘরে রাখবার জন্য। দ্বিতীয়ত কতিপয় হুন্ডিব্যবসায়ীর ব্যবসাকে চাঙ্গা করে তুলবার জন্য। রোববার বেসরকারী ব্যাংকগুলোর কার্যক্রম বন্ধ থাকে। সৃস্টি হয় জনদুর্ভোগ। অপরদিকে ব্যাংক খোলা রাখবার পক্ষ সক্রিয় থাকে। সিলেটের জেলা প্রশাসন বাস্তবতা উপলব্ধি করে রোববার বিকেলে  ব্যাংকিং কার্যক্রম ‘লকডাউনের’ আওতাবহির্ভূত মর্মে বিজ্ঞপ্তি জারি করেন।

স্বার্থান্বেষী মহল এবার সুর তুলে ব্যাংক খোলা বা বন্ধের নির্দেশ দেবে বাংলাদেশ ব্যাংক। জেলা প্রশাসক নয়। তারা লক্ষ্য করেনি জেলা প্রশাসক তার বিজ্ঞপ্তিতে ব্যাংক খোলা বা বন্ধের কথা বলেননি। বলা হয়েছে ব্যাংকিং কার্যক্রম জরুরী পরিসেবা এবং তা লকডাউনের আওতাবহির্ভূত। সতরাং লকডাউনের আওতাবহির্ভূত হলে বাংলাদেশ ব্যাংকের ৯ এপ্রিলের পরিপত্র কার্যকর করার সুযোগ নেই।

আরও পড়ুন  শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত

তদুপরি বিষয়টি নিয়ে বিভ্রান্ত না হয়ে সকল তফশীলি ব্যাংক যথারীতি(করোনাকালীন) সোমবার থেকে খোলা থাকবে মর্মে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার যুগ্ম পরিচালক জাবেদ আহমদ ও বাংলাদেশ ব্যাংকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ের কর্মকর্তা সিদ্দিকুর রহমান সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ