সড়ক দুর্ঘটনায় জুড়ী ভূমি অফিস সহকারী নিহত

প্রকাশিত: 11:43 PM, May 12, 2020

সড়ক দুর্ঘটনায় জুড়ী ভূমি অফিস সহকারী নিহত

এম রাজু আহমেদ, জুড়ী: মৌলভীবাজারের জুড়ী উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর রবীন্দ্র সিংহ (২৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ঘটনাটি ১২ মে মঙ্গলবার সকালে জুড়ী-কুলাউড়া সড়কের পুশাইনগর নামক স্থানে ঘটেছে। তিনি জেলার কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের ব্রজ কিশোর সিংহের পুত্র।

জানা যায়, মঙ্গলবার সকালে তিনি বাড়ী থেকে মোটর সাইকেল চালিয়ে অফিসে আসছিলেন। ঘটনাস্থলে আসামাত্র মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। মারাত্বক আহতাবস্থায় তাঁকে উদ্ধার করে সিলেটে নিয়ে যাবার সময় পথিমধ্যেই তাঁর মৃত্যু ঘটে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ