সিলেট | |
প্রকাশিত: 7:00 PM, August 16, 2021
প্রভাতবেলা প্রতিবেদক:: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলাধীন এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন ৬ জন যাত্রী।
সোমবার (১৬ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর গেট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নছরতপুর নামক স্থানে শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা অলিপুরগামী অটোরিকশা ও ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয় যাত্রী ঘটনাস্থলেই মারা যান। তাদের মধ্যে দুইজন নারী ও চারজন পুরুষ।
নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের শ্রীবাউর গ্রামের মো. আবুল মিয়ার ছেলে আহাদ মিয়া (৩০), তার স্ত্রী শাহেনা আক্তার (২৫), একই গ্রামের সফর আলীর ছেলে রাজু মিয়া (২২), আকবর আলীর স্ত্রী মোছা. রাহেলা আক্তার( ২৩), একই উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফান্দ্রাইল গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে সোহাগ মিয়া (২০) ও একই উপজেলার উবাহাটা ইউনিয়নের বরমপুর গ্রামের হাজী আনফর উল্লার ছেলে আলাউদ্দিন (২৭)।
এদিকে দূর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি