সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৭
ইসমাইল হোসেন ও নিজাম উদ্দিন আহমদ: সিলেট নগরীর বন্দরবাজারস্থ হাসান মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রাত ১১ টার দিকে মার্কেটের ১নং গলির একটি দোকান থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুহুর্তেই ৬/৭ টি দোকনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলতে থাকে দোকানের েমালামাল। ভেতরে আটকা পড়েন শতাধিক মানুষ। তাদের আর্ত চিৎকারে আশপাশের ব্যবসায়ী সহ সাধারণ মানুষ জড়ো হয়ে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। ইতোমধ্যে ফায়ার সার্ভিস এর লোকজন এসে প্রায় আধা ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আমাদের নিজস্ব প্রতিবেদক নিজাম উদ্দিন আহমদ অকুস্থল ঘুরে এসে জানান, আগুন আতংকে ভেতরে আটকা পড়া মানুষজনকে উদ্ধার করা হচ্ছে।
প্রভাতবেলার অপর প্রতিবেদক ইসমাইল হোসেন অকুস্থলে রয়েছেন। তিনি জানান মার্কেটের সাধারণ সম্পাদক আফজাল সিরাজ পাবেল প্রভাতবেলাকে বলেছেন ১নং গলির ভিতরে ৪/৫ টি দোকানে আগুনে েপুড়ে গেছে। এয়ার কুলার লাইনের শর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
অগিন্কান্ডে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা ধারনা করছেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি