১৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার

প্রকাশিত: 3:49 PM, November 17, 2021

১৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো♦

১৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেফতার ।  চট্টগ্রাম থেকে ঢাকায় পাচারকালে ১৪ হাজার পিস ইয়াবাসহ কুমিল্লার দাউদকান্দিতে গ্রেফতার হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)র কনস্টেবল মুন্সী আজমীর হোসেন (৩৫) ।

 

এসময় জব্দ করা হয়েছে তার মোটরসাইকেল। কনস্টেবল মুন্সী আজমীর হোসেন বাকলিয়া থানার বলীরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। গ্রেফতারের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে সুত্রে প্রকাশ। তিনি খুলনার বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার কালিগাতী গ্রামের মুন্সী নুরুল ইসলামের ছেলে।

 

সোমবার (১৫ নভেম্বর) জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতারের পর তার কাছে ১৪ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। কুমিল্লার দাউদকান্দি মডেল থানার ওসি নজরুল ইসলাম প্রভাতবেলাকে জানান, দাউদকান্দির টোল প্লাজার আনসার ক্যাম্পের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ সিএমপির বাকলিয়া থানার পুলিশ কনস্টেবল মুন্সী আজমীর হোসনকে আটক করা হয়।

আরও পড়ুন  ময়মনসিংহে ১২টি মাথার খুলি ও ২ বস্তা হাড়সহ আটক ১

 

পরে তার কাঁধে থাকা স্কুল ব্যাগ থেকে ১৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, চট্টগ্রামের লোহাগাড়ার জনৈক শাহ আলমের কাছ থেকে এসব ইয়াবা নিয়ে ঢাকার একটি পার্টির কাছে ইয়াবার চালানটি নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় সিএমপির কনস্টেবল আজমীর ও সরবরাহকারী শাহ আলমের বিরুদ্ধে ডিবির এসআই পরিমল চন্দ্র দাস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

 

মামলাটি জেলা গোয়েন্দা পুলিশই তদন্ত করছে। সিএমপির বাকলিয়া থানার ওসি রাশেদুল হক বলেন, মুন্সি আজমীর বলিরহাট পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিল। সোমবার ভোর ৬টা পর্যন্ত সে ডিউটিতে ছিল। এরপর আট ঘণ্টার বিশ্রামে ছিল। কর্মস্থল থেকে ছুটি না নিয়ে বিশ্রামের ফাঁকে সে ইয়াবা নিয়ে ঢাকার পথে রওনা দিয়েছিল। বিকেলে আমরা আজমীরকে গ্রেফতারের খবর পাই। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েেেছ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ